
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার শহরবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ আলী উপজেলার কাউয়াটিকরি গ্রামের বাসিন্দা। তিনি খড়ের ব্যবসা করতেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় কিনে নৌকাযোগে নিজ এলাকায় ফিরছিলেন। পথে চলনবিলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে নৌকা যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.