উত্তরবঙ্গ সকল সময় বৈষম্যের শিকার এখানে কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই, কৃষি নির্ভর আমাদের অর্থনীতি, সেখানে ব্যাক্তি উদ্যোগে এত বড় একটা শিল্প কারখানা স্থাপন করেছে সেখানে আমাদের সকলের উচিত ছিল সহযোগিতা দেয়া তা না করে গত ফ্যাসিস্ট সরকার তাকে নির্যাতন করেছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সোমা চা-বাগান পরিদর্শন ও চা ইন্ডাস্ট্রি চালুকরণ বিষয়ে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
তিনি আরও বলেন বন্ধ চা শিল্প চালুর পাশাপাশি শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
শনিবার (১৫ আগস্ট)সকালে ওই উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের সোমা চা-বাগান ইন্ডাস্ট্রি মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
মতবিনিময় সভায় চা শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এমপি বলেন বিগত সরকার বিভিন্নভাবে এ চা শিল্পটাকে প্রতিষ্ঠিত না করে প্রতিবন্ধকতা তৈরি করেছে। দ্রুত এই ইন্ডাস্ট্রি টাকে চালু করতে পারলে এক দিকে কর্মক্ষেত্র তৈরি হবে অন্যদিকে গ্রামাঞ্চলের অর্থনৈতিক অবস্থা
স্বচ্ছল হবে।
এসময় বক্তারা বিগত সরকার কিভাবে সহযোগিতা না করে উৎপাদনশীল একটি চা ইন্ডাস্ট্রি বন্ধ করে কর্মক্ষেত্র থেকে স্থানীয়দের দূরে রেখেছেন তা তুলে ধরেন।
এ সময় চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ তৈরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শ্রমিক ও তাদের পরিবারের জন্য চিকিৎসাসেবা, ভাতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, চা-বাগানকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের জন্য সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তার সুযোগ তৈরি করা গেলে তাদের জীবনমান আরও উন্নত হবে।
সভায় সোমা চা-বাগানের বর্তমান অবস্থা, চা ইন্ডাস্ট্রি চালুর সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। শ্রমিকদের সমস্যা সরাসরি শুনে তা সমাধানে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে সোমা এন্ড সোমা টি প্রসেসিং লিমিটেডের স্বত্বাধিকারী ফেরদৌস আলমসহ কর্মকর্তা-কর্মচারী, চা শ্রমিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.