কলম্বিয়ায় সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ৩ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন। এখনো ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা বুধবার (১২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। খবর চায়না ডেইলির।
ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।
ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে সরকার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য এখন নিখোঁজদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.