
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এস কে স্বপনের জানাজায় হাজারো মানুষের ঢল ।
মঙ্গলবার (১১ আগস্ট) তার জানাজায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপি ও প্রশাসক, গাইবান্ধা জেলা পরিষদ।
এ সময় স্বপনের রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এস কে স্বপনের ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা ছিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.