শ্রেণিকক্ষের লেখাপড়ার বাইরে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা নিতে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলাপঞ্চগড়ের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে Panchagarh Model United Nations (PMUN)-২০২৬।
পঞ্চগড় পাইওনিয়ারসের আয়োজনে গত শুক্রবার (৭ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার মনোয়ারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড।
জানা যায়,পঞ্চগড় পাইওানিয়ারসের আয়োজনে এবং পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও সংগঠনটি পরিচালক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরে সার্বিক দিকনির্দেশনায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলার সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। কর্মশালায় জাতিসংঘের কার্যক্রম,আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, যুক্তিভিত্তিক চিন্তা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে ধারণা দেয়া হয়। পরে শিক্ষার্থীদের মেধা,উপস্থিত বুদ্ধি, যুক্তি উপস্থাপন, আত্মবিশ্বাস ও নেতৃত্ব সম্ভাবনা যাচাই করা হয়। পরে কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় নির্বাচনী ভাইভা ও সিলেকশন রাউন্ড। নির্বাচিত শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় "ইয়েস কার্ড'৷ এ কার্ড পাওয়া শিক্ষার্থীরাই PMUN-2026 এর মূল অধিবেশনে অংশ নেয়া সুযোগ পাবে। এর আগে তাদের বিভিন্ন প্রশিক্ষণসহ মেন্টরদের মাধ্যমে বিশেষায়িত প্রশিক্ষণ দেয়া হয়।
আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, PMUN-এর কর্মশালা ও সিলেকশন রাউন্ড তাদের জন্য নতুন ও ভিন্নধর্মী অভিজ্ঞতা। আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পাশাপাশি নিজের বক্তব্য উপস্থাপন, যুক্তি প্রদর্শন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তারা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
কর্মশালায় অংশ নেয়া জেলার আটোয়ারী মডেল পাইটল উচ্চ বিদ্যালশের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রিয়াজুল সালেহীন বলেন,এমন আয়োজন করায় আমরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কর্মশালায় অংশ নিয়ে এবং সকল ধাপে বিজয়ী হয়ে ইয়েস কার্ড পেয়েছি৷
একই কথা বলেন আরজিনা আক্তার নামে আরেক শিক্ষার্থী,তিনি বলেন,এই আয়োজনেমেধা,উপস্থিত বুদ্ধি,যুক্তি উপস্থাপন, আত্মবিশ্বাসসহ বহি বিশ্বের বিভিন্ন বিষয়ে জানতে পারছি৷ আমরা চাই প্রতিবছর এমন আয়োজন করলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক ভাল হবে।
এবিষয়ে কথা হয় অবিভাবক জাহাঙ্গীর আলমের সঙ্গে, তিনি বলেন,গ্রামাঞ্চলে এসব শিক্ষার্থী কখনও বড় আয়োজনে অংশ নেয়ার সুযোগ পায় না৷ তাই তারা অনেক পিছিয়ে কিন্তু পড়াশোনার বাইরে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা নিত শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করা হয়েছে পঞ্চগড়ে , এটি একটি সুন্দর উদ্যােগ৷
এবিষয়ে পঞ্চগড় পাইওনিয়ারস 'টিমের সদস্য আহনাফ শাহরিয়ার সোহাগ বলেন, এই ধরনের কার্যক্রম প্রতি বছরের চলমান থাকবে। ইয়েস কার্ড পাওয়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ট্রেনিং ও সেশন আয়োজন করা হবে। পাশাপাশি মেন্টরদের মাধ্যমে তাদের আরো দক্ষ হিসেবে গড়ে গড়ে তোলা হবে।
এদিকে মো. তন্ময় নামে আরেক সদস্য বলেন,PMUN -এর মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গন সম্পর্কে আগ্রহ বাড়বে। পাশাপাশি নেতৃত্ব, কূটনীতি, বিতর্ক ও যোগাযোগ দক্ষতা বিকাশেও অনেক সুযোগ তৈরি হবে।
এবিষয়ে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন,পঞ্চগড়ের শিক্ষার্থীদের তাদের শ্রেণিকক্ষের লেখাপড়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি ও নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা নিতে মূলত এমন আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য পঞ্চগড়ে আরও বিভিন্ন উদ্যােগ গ্রহণ করা হবে৷
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.