পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ লাইন্সে বৃক্ষের চারা রোপণ করেছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
রোববার (৯ আগস্ট) লালমনিরহাট পুলিশ লাইন্সে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের উদ্যোগে নেওয়া এ কর্মসূচির লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ওয়ারুখ ইয়াজদানীসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা।
জেলা পুলিশ জানায়, এ কর্মসূচির মাধ্যমে পুলিশ লাইন্স এলাকায় সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে এলাকাটিকে আরও দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.