
গাইবান্ধার সাঘাটা থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাঘাটা থানার মামলা নং-০৫, তারিখ ৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এজাহারনামীয় আসামি হিসেবে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—ওসমানের পাড়ার মো. আফতাব হোসেনের ছেলে মো. শাহিন মিয়া (৩৬) এবং নশিরার পাড়ার মো. হাফিজুর রহমানের ছেলে মো. নয়ন মিয়া (২৭)।
এ ছাড়া সাঘাটা থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৫২, তারিখ ৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—সতীতলার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. কামাল (৩৫), আগ গরগড়িয়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে মো. বাদল মিয়া (২৫) এবং সতীতলার মো. জাফর আলীর ছেলে মো. সবুজ (২৪)।
গ্রেপ্তারকৃত পাঁচজনই গাইবান্ধার সাঘাটা থানার বাসিন্দা।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.