চিকিৎসা শিক্ষার একাডেমিক অধ্যায় সফলভাবে সম্পন্ন করে চিকিৎসাসেবার নতুন যাত্রায় পদার্পণ উপলক্ষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নবীন ইন্টার্ন চিকিৎসকদের বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রংপুর গ্রুপ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার জাবেদ আখতারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা মোঃ শরিফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ আব্দুর রহিম, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আনিসা বেগম, শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত বসাক এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ গোলাম ইউসুফ।
অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা মৃগাঙ্ক ভট্টাচার্য।
অনুষ্ঠানের নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় তারা সততা, নিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা বজায় রেখে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ নবাগত ইন্টার্ন চিকিৎসকদের স্বাগত জানান এবং পরামর্শমূলক ও দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ইন্টার্ন চিকিৎসক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, রংপুর গ্রুপ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ নবাগত ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.