
সাঘাটা বাজারের পল্টন মোড়ে বিকাশ এজেন্টের দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে চোর আটক,
জনতার হাতে গণ ধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ
ঘটনাটি ঘটেছে আজ ৪ আগষ্টে ।
দোকান মালিক শহিদুল ইসলাম জানায় জোহরের নামাজ আদায় করতে গিয়ে ছিলাম । প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাশ এজেন্ট জোহরের নামাজ আদায় করতে মসজিদে যায়। সেই সুযোগে চোর তার দোকানে ঢুকে প্লাসদিয়ে ক্যাশবাক্সের তালা ভেঙে ক্যাশে থাকা টাকা নিয়ে যাইতে ধরলে স্থানীয় লোকজন চোরকে হাতে নাতে টাকাসহ আটক করে।
এসময় ক্ষিপ্ত জনতা তাকে উত্তম মাধ্যম দেয় ও চোর চুরি করা টাকা বের করে দেয়। চোরের কাছে প্লাস পাওয়া যায় পরে অবস্থা বেগতিক হলে দোকান মালিক তাকে থানা পুলিশে সোপর্দ করে।
প্রাথমিক ভাবে চোর তার নাম বেলাল ও পিতার নাম মৃত্যৃ ফজলুল হক বলে জানায়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব বলে জানিয়েছে।
পুলিশ চোরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.