ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমণি ও শরিফুল রাজের বিচ্ছেদের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছে। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করলেও মাত্র এক বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। এরই মধ্যে তাদের প্রথম পুত্র সন্তান শাহীম মুহাম্মদ পূণ্যের জন্ম হয়। তবে বিচ্ছেদের পর থেকেই পূণ্যের দেখভালের দায়িত্ব একাই সামলেছেন পরীমণি। এবার প্রাক্তন স্বামী শরিফুল রাজকে কঠোর ভাষায় জবাব দিলেন তিনি।
বিচ্ছেদের পর বিভিন্ন সময় সাক্ষাৎকারে পরীমণি জানিয়েছেন, সন্তানের প্রতি শরিফুল রাজের কোনো দায়িত্ববোধ নেই। পূণ্যের বিশেষ দিনগুলোতেও বাবার দেখা মেলেনি। তবে গত মাসে শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশিত হয়, যেখানে পূণ্যের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় তাকে। এই ভিডিও প্রকাশের পর আবারও শরিফুল রাজকে নিশানা বানালেন পরীমণি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন পরীমণি। সেখানে তিনি লিখেন, "রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা! মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না। আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতো।"
তিনি আরও লিখেন, "তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না..জাস্ট ট্রাস্ট মি! রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেইসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল।"
শরিফুল রাজকে উদ্দেশ্য করে পরীমণি আরও কঠোর ভাষায় লিখেন, "একবার ভাবো তো, দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা! তুমি ভাবতেও পারবা না জা**য়ার। ভাবা লাগেওনি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে....।পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই। অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেয়ার মতো তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর।"
শেষে শরিফুল রাজের প্রতি ঘৃণা প্রকাশ করে পরীমণি লিখেন, "আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো বেঁচেই যেতা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে! ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি? কিছু ঘেন্না (ঘৃণা) খোলাই হয়।"
উল্লেখ্য, বিচ্ছেদের পর থেকেই শরিফুল রাজের ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা হয়েছে। তবে এবার পরীমণির এই কঠোর ভাষায় জবাবে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই পরীমণির পাশে থাকার পাশাপাশি শরিফুল রাজের দায়িত্বহীনতার সমালোচনা করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।