
প্রাচীন স্থাপত্যকলার এক অন্যন্য নিদর্শন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামের চাঁদ খোসাল মসজিদ। ঐতিহাসিক এ মসজিদটি নির্মিত হয় প্রায় ৫শ বছর আগে। ছয় মাস পরে মসজিদটির দানবাক্স খুলে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে মসজিদটির দানবাক্স খুলে টাকা গণনা করা হয়৷
জানা যায়, আজ জোহরের নামাজের পরে মসজিদটির দানবাক্স খুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি আরিফুর রহমানের উপস্থিতিতে টাকা গণনা করা হয়। এসময়ে দানবাক্সে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গেছে। এছাড়াও গত ছয় মাসে বিভিন্ন দানের জিনিসপত্র বাবদ ৩ লাখ ৪৫ হাজার টাকাসহ ব্যাংকে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা করা হয়। মসজিদটিতে মুসল্লীরা নামাজে এসে ইচ্ছে পূরণের আশায় হাঁস, মুরগি, কবুতর, ছাগল, গরু, স্বর্ণসহ নগদ টাকা দান করেন।।
এবিষয়ে চাঁদ খোসাল মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বলেন, আজকে জোহরের নামাজের পরে মসজিদের দানবাক্স খুলে মসজিদের সভাপতির উপস্থিতিতে মুসল্লিরা মিলে টাকা গণনা করে ৬ লাখ ৬৩ হাজার ৪২৯ টাকা পাওয়া গিয়েছে। এছাড়াও ছয় মাসে দানের বিভিন্ন জিনিসপত্র বাবাদ ৩ লাখ ৪৫ টাকাসহ মসজিদের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে ১০ লাখ ৮ হাজার ৪২৯ টাকা জমা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চাঁদ খোসাল মসজিদের সভাপতি মো. আরিফুর রহমান বলেন, মসজিদের দানবাক্স খুলে যে টাকা পাওয়া গেছে সেগুলো মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট জমা হয়েছে। পরবর্তীতে মসজিদের উন্নয়নে ব্যয় করা হবে।###
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.