
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণির ছাত্রকে পাউরুটির প্রলোভন দেখিয়ে বলাৎকারের প্রতিবাদে ও অভিযুক্ত আব্দুর রাজ্জাক(৪০) এর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ধোপাডাঙ্গার নতুন বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কে এই মানববন্ধন ও ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করা হয়।
রাস্তার দুপাশ বন্ধ করে দিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, ধোপাডাঙ্গা আশার আলো বিদ্যাপীঠের অধ্যক্ষ মাহবুবুর রহমান, এলাকাবাসী জাভেদ আলী, জাহিদ হাসান জিল্লু, বলাৎকারের শিকার শিশুটির পিতা উজ্জল মিয়াসহ অন্যরা। এতে রাস্তার দু পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তাদের অভিযোগ , গত ২১ জুলাই দক্ষিণ রাজিবপুর গ্রামের মোনতাজ আলীর ছেলে মো. রাজ্জাক মিয়া পাউরুটির দেয়ার কথা বলে ৭ বছর বয়সী ওই শিশু টিকে তার বেকারির কারখানার ভেতর নিয়ে যায় এবং জোরপুর্বক বলাৎকার করে। এসময় আহত শিশুটির আত্নচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। অবস্থা আংশঙ্কাজনক হলে পরে ওই শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বলাৎকারের শিকার শিশুটি বর্তমানে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে গা ঢাকা দেয় অভিযুক্ত আব্দুর রাজ্জাক।
বক্তারা আরো বলেন,এঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ সাতদিনেও অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করতে ব্যর্থ হয়।
অভিযুক্ত আব্দুর রাজ্জাককে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান বক্তারা।এরপর মানববন্ধন শেষে নতুন বাজারে ঝাড়– মিছিল করেন তারা।
এদিকে অভিযুক্ত আব্দুর রাজ্জাক গ্রেফতার না হওয়ার বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.