দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে বিয়ের জল্পনা শেষ না হতেই এক তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়াল অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়; আর তাতেই শুরু নানা গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার একটি ক্যাফে থেকে তোলা হয়েছিল সেই ভিডিওটি। তাতে দেখা যায়, ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে হেঁটে বের হয়ে যাচ্ছেন, আর অভিনেত্রী ম্রূণাল ঠাকুর তখনো ক্যাফের ভেতরেই অবস্থান করছেন।
যদিও ভিডিওটির কোনো দৃশ্যেই তাদের দুজনকে একসঙ্গে বা রোম্যান্টিক কোনো মুহূর্তে দেখা যায়নি, এমনকি তাদের মধ্যে কথা বলতেও দেখা যায়নি। তা সত্ত্বেও একাধিক অনুরাগী ও বিভিন্ন ফ্যান পেজ ভিডিওটি শেয়ার করে দুজনের প্রেমের ইঙ্গিত দিলে গুঞ্জনটি দ্রুত ছড়াতে থাকে।
তবে তারা দুজন সত্যিই ডেটে গিয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া ভাইরাল হওয়া এই ভিডিও এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল কাউকেই কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.