গাইবান্ধা ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে এক সাথে তিন কর্মকর্তার বদলীর ঘটনায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে সাথে স্থবির হয়ে পড়েছে ওই এলাকার গবাদিপশু ও প্রাণী চিকিৎসা কার্যক্রম।
জানা যায়, জেলার ফুলছড়ি উপজেলার বিস্তন্ন চরাঞ্চলে ব্যাপক পরিমান গবাদিপশু উৎপাদন হয়ে থাকে। এসব এলাকার মানুষের কাছে আয়ের প্রধান উৎস গবাদিপশু। পাশাপাশি জেলার মাংস ও দুধের একটি বড় অংশের যোগান হয়ে থাকে এখানকার গবাদিপশু দিয়ে।
কিন্তু সেই উপজেলায় চিকিৎসা কার্যক্রমের দায়িক্তে থাকা এক সাথে তিন কর্মকর্তার বদলির ঘটনায় খামারী ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনা ধামাচাঁপা দিতে আবার উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) এ এস এম আফতাব রহমানিকে বদলির পর দিনই জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রেষনে (ডেপুটেশন) ওই উপজেলায় ১৫ দিনের জন্য বদলি করেন। যা তিনি নিময় অনুযায়ী তিনি করতে পারেন না।
আরো জানা যায়, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকার আদেশে ডাঃ মোঃ জহিরুল ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফুলছড়ি থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসাবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গাইবান্ধা সদরে গত ১২/০৭/২০২৬ ইং তারিখে যোগদান করেন।
একই সময়ে ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রংপুর গত ০৫/০৭/২০২৬ ইং তারিখের ৫২২ নং স্মারকে স্থানীয় জেলা ও উপজেলা কর্মকর্তার সুপারিশ ছাড়াই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফুলছড়ি উপজেলার উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) এ এস এম আফতাব রহমানিকে ১২/০৭/২০২৬ ইং তারিখের মধ্যে তাকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গাইবান্ধা সদরে বদলীর জন্য আদেশ প্রদান করেন।
ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গাইবান্ধা ১৫/০৭/২০২৬ ইং তারিখের ৭৩৮ নং স্মারকে বিধি বহিভূত ভাবে উক্ত উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) এ এস এম আফতাব রহমানিকে পুনরায় তাকে তার পূর্বতন কর্মস্থলে প্রেষনে বদলীর আদেশ দেন এবং এই বদলী ৩০/০৭/২০২৬ ইং তারিখ পর্যন্ত নির্ধারন করে দেন।
উপজেলা পর্যায়ের ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি সার্জন ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) চিকিৎসা কার্যক্রমের সঙ্গে জড়িত। উল্লেখ্য উক্ত উপজেলায় ভেটেরিনারি সার্জনের পদ শূন্য। অধিকন্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক বিধি বহিভূত প্রেষনাদেশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সহিত সমন্বয় না করে পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর রংপুর কর্তৃক তাৎক্ষনিক ভাবে বদলী উদ্দেশ্য প্রণোদিত বলে স্থানীয় ও খামারিরা অভিযোগ করেন।
উল্লেখ্য ফুলছড়ি উপজেলা একটি দূর্যোগ প্রবন উপজেলা। এখানকার অধিকাংশ জনগোষ্টি কৃষি অর্থনীতি প্রাণিসম্পদ নির্ভর। বন্যা প্লাবিত উপজেলা থেকে এই মূহর্তে জনস্বার্থ বিবেচনা না করে বদলী উদ্দেশ্য প্রণোদিত।
উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) এ এস এম আফতাব রহমানির বদলীর বিষয়ে জানতে চাইলে, তৎকালীন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহিরুল ইসলাম জানান, এ এস এম আফতাব রহমানি নিজে সরাসরি আবেদনের মাধ্যমে বদলি হয়েছেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক জানান, তার বদলীর বিষয়টি আমি জানি না। এ ব্যপারে উদ্ধর্তন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.