সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুল হুদা রতন।
গতকাল বগুড়ার মাটিডালী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাটিডালী এলাকায় পৌঁছালে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিক্ষাবিদ নাজমুল হুদা রতনের আকস্মিক মৃত্যুতে মহিমাগঞ্জ মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও এলাকাবাসী।
পরিবার সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরহুমের জানাজার সময় ও স্থান নির্ধারণ করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.