স্প্যানিশ জায়ান্ট ক্লাবের রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরানোর দাবি উঠেছে। মূলত এই দাবিটি তুলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের ক্রীড়া সাংবাদিক টমাস রনসারো।
রোনালদো মাদ্রিদ ছাড়ার আট বছর পর রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে একটি নতুন প্রাক-মৌসুম ফ্রেন্ডলি ম্যাচের আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি।
রনসেরো প্রস্তাব করেছেন, নতুন মৌসুম শুরুর আগে আল-নাসরের বিপক্ষে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আয়োজন করে ঐতিহ্যবাহী ৪০তম সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক।
প্রস্তাবিত এই বিশেষ ম্যাচে রোনালদো আল-নাসরের অধিনায়ক হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবেন এবং ক্লাবের সমর্থকদের সামনে আরও একবার সম্মানিত হবেন।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন এই পর্তুগিজ সুপারস্টার।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এরপর দেড় মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে ২০২৩ সালের শীতে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন তিনি। আল-নাসরের সাথে চুক্তির শেষ মৌসুম চলায় রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য অবসরের গুঞ্জনও ডালপালা মেলছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.