
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ঢেপা নদীর তীরে অবস্থিত সুইচগেট এলাকায় অবৈধভাবে দখল করে নির্মাণ করা দোকানঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
সম্প্রতি পৌর প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সুইচগেট এলাকার অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন বীরগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক দীপংকর বর্মন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সরকারি প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, মো. হাবিবুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
পৌর প্রশাসন সূত্রে জানা গেছে, ঢেপা নদীর তীরে অবস্থিত বীরগঞ্জ সুইচগেট এলাকাটি স্থানীয় বাসিন্দাদের কাছে একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ এলাকাকে নতুনভাবে সাজিয়ে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা করছে বীরগঞ্জ পৌরসভা। এর অংশ হিসেবে অবৈধ দখলমুক্ত করে এলাকাটির সৌন্দর্যবর্ধন ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সুইচগেট এলাকা দখলমুক্ত করে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হলে এটি বীরগঞ্জের অন্যতম আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হতে পারে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদেরও আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.