
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাসসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যারা ভালো ফলাফল করবে, তাদের আরও সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.