লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পৃথক দুইটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইস্কাপ সিরাপ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ জুন দিঘলটারী বিওপির আওতাধীন আদিতমারী উপজেলার শ্বশানঘাট এলাকায় এবং গোড়কমন্ডল বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শয়তানের মোড় এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে টহল দল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৪ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের মূল্য ৪০ হাজার টাকা এবং ইস্কাপ সিরাপের মূল্য ১৭ হাজার ৬০০ টাকা। উদ্ধারকৃত মাদকের মোট সিজার মূল্য ৫৭ হাজার ৬০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান, মাদকপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকার স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।