দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আজ (বুধবার) দিবাগত রাত ১টায় আটালান্টায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এতদিন ক্লাব ফুটবলে ইংলিশ দলগুলোর বিপক্ষে বহুবার খেললেও জাতীয় দলের হয়ে ইংলিশদের বিপক্ষে খেলার সুযোগ হয়নি মেসির। ২০০৫ সালে অভিষেকের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে 'থ্রি লায়ন্স' খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তিনি।
কেন এতদিন ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি?
২০০৫ সালের নভেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে ওই বছরের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে নিজের আন্তর্জাতিক অভিষেকে মাত্র ৪৭ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখার কারণে মেসি এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন। এরপর গত দুই দশকে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচেও এই দুই দল একে অপরের মুখোমুখি হয়নি
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.