
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: শরিফুল ইসলাম, রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি মাহমুদুন্নবী ডলার, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন(রামবা)'র সভাপতি মুহাম্মদ জহির আলম নয়ন, জাসাস রংপুর জেলার সভাপতি মানিক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আরিফুজ্জামান আরিফ সহ প্রমুখ।
এসময় রংপুরের বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মী ও সংগঠনকে চেক প্রদান করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.