পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে লালমনিরহাটে লক্ষাধিক খেজুর বীজ বপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯জুলাই) স্থানীয় সংগঠন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল মিয়া,লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী,
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, সহ-সভাপতি আতিকুর রহমান শাকিল, সহ-সভাপতি ইউসুফ আহমেদ রোকন, জেলা কো-অর্ডিনেটর আজহারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষায়নের কোনো বিকল্প নেই। এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ সফল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে প্রতীকীভাবে খেজুর বীজ বপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচিটি সবুজ সেবা ফাউন্ডেশন ও ইয়ুথনেট গ্লোবাল লালমনিরহাট জেলা টিমের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.