
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম ইউনিয়ন বাসীর মানবিক সহায়তার সেবার অংশ হিসেবে "অ্যাম্বুলেন্স সেবার" শুভ উদ্বোধন করেছে।
রবিবার (৫ জুলাই) উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক শুভ উদ্বোধনী ও
আলোচনার সভার মাধ্যমে এ অ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ২৯'গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান।
মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ , বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির মোঃ শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি মোঃ সামিউল ইসলাম, পৌর জামায়াতে আমীর মোঃ একরামুল হক, সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজার রহমান, সদস্য সচিব তাহের ইসলাম প্রমুখ।
চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন- আমার প্রতিশ্রুতি মোতাবেক ইউনিয়ন বাসীর জন্য এ অ্যাম্বুলেন্স সেবার দ্বার আজ থেকে শুরু হলো। শুধুমাত্র তেল খরচে এ সেবা ইউনিয়ন বাসীর পাবে তাছাড়া অসহায় মানুষের জন্য এ সেবা সম্পূর্ণ ফ্রি থাকবে। আমি আবারো চেয়ারম্যান হই বা না হই এ অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে ইনশাআল্লাহ।
চেয়ারম্যান জহুরুল ইসলামের এমন মহতী উদ্যোগকে ইউনিয়নবাসী সাধুবাদ জানিয়েছেন।
এ সময় বক্তারা বলেন, মানবিক সেবার অংশ হিসেবে চালু হওয়া এই অ্যাম্বুলেন্স সেবা ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জরুরি মুহূর্তে স্বল্প খরচে দ্রুত রোগী পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার মানুষ সরাসরি উপকৃত হবেন।
অনুষ্ঠানে ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বানন্দ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সেবার কার্যক্রম।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.