
উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের হলরুমে রবিবার ৫ জুলাই জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে গেল ৭ম পর্বের টেক্সটাইল ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিদায় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিদায় স্মারক ও সংবর্ধনা প্রদান করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
প্রধান অতিথি আবু তৈয়ব আলী দুলাল তাঁর আবেগঘন বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেখতে দেখতে তোমরা সপ্তম পর্ব শেষ করে আজ বিদায়ের সন্নিকটে পৌঁছে গিয়েছো। এই তো কিছুদিন পূর্বের কথা, যখন তোমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলে। আজ তোমরা কর্মজীবনে পদার্পণ করতে যাচ্ছো।
তিনি আরও বলেন, "আমি আশাবাদী, তোমরা এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে পিতা-মাতার গর্বিত সন্তান এবং এই প্রতিষ্ঠানের গর্বিত শিক্ষার্থী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে। সামনের দিনগুলোতে একজন আদর্শবান নাগরিক হয়ে পরিবার, দেশ ও জাতির জন্য নতুন এবং কল্যাণকর কিছু উপহার দেবে।তোমাদের এই সফলতার মাধ্যমে পরিবার, দেশ ও জাতি তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। সেই সাথে আমি আশা করি, তোমাদের এই সাফল্য ও পথচলা দেখে আমাদের আগামীর নতুন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।"
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি মোঃ মাসুদ রানা, চিক ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ রেজওয়ানুল মজুমদার, ইন্সট্রাকটর (টেক্সটাইল) শ্রী- সুবল চন্দ্র রায়, চিফ ইন্সট্রাক্টর (টেক্সটাইল) মোঃ শাহনেওয়াজ তালুকদার, জুনিয়র ইন্সপেক্টর (সিভিল) মোঃ মোস্তাফিজুর রহমান, জুনিয়র ইন্সপেক্টর (সিভিল) মোঃ আবু সুফিয়ান, ইন্সট্রাক্টর (নন টেক) মাহাবুবে মঞ্জুর-ই-খুদা , জুনিয়র ইন্সট্রাক্টর (নন টেক) মোঃ মাহাবুল ইসলাম,
জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) প্রদিপ চন্দ্র রায়সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.