নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার এক নারী এক বছরের সাজা এড়াতে দীর্ঘ ৯ বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) রংপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অর্থঋণ সংক্রান্ত একটি মামলায় প্রায় ৯ বছর আগে নাটোরের জেলা ও দায়রা জজ আদালত ওই নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.