
সাঘাটা উপজেলার খামার পবন তাইড় গ্রামে রফিকুল ইসলাম এর ছেলে শাকিল অদ্য বুধবার দুপুরে ছুরির আঘাত করে আপন দাদি মোছাঃ ফেরেজা বেগম (৬৫) খুন সহ দাদা আব্দুল করিমকে গুরুত্বর আহত করার ঘটনা ঘটেছে।
জানাযায়, শাকিল মাদক সেবন করে সেই কারণে বউ রাগ করে বাবার বাড়িতে চলে যায়।
অদ্য দুপুরে শাকিলের বউকে আনা নিয়ে শাকিল দাদা- দাদির সাথে কথা কাটাকাটি করার একপযার্য়ে নাতি শাকিল (১৯) ধারালো অস্ত্র দিয়ে দাদা ও দাদিকে আঘাত করে। সেখানে ২জনই গুরুত্ব আহত অবস্থায় মাটিতে গুটিয়ে পড়ে। টের পেয়ে এলাকাবাসী নাতীকে আটক করে পুলিশকে খবর দিলে সাঘাটা থানা পুলিশ তাকে থানা হেফাজতে নিয়ে যান।
এদিকে আহত দাদা দাদিকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এর জরুরি বিভাগে নেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রিফাট করেন। হাসপাতালে নেওয়ার পথে দাদির মৃত্যু হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.