লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) ব্র্যাক জিগাটারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় ঘর মালিকের মাঝে মোট ২৭টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন। এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মসূচির কর্মসূচি সংগঠক মো. মোকছেদুল ইসলাম।
ব্র্যাক সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার ১৭টি ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ে মোট ৪৫৯টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আম ৬০টি, কাঁঠাল ৭টি, লিচু ১৭৫টি, পেয়ারা ৬টি, মেহগনি ৬টি, জাতনিম ৪টি, নটকন ১৫৩টি, ডালিম ৩২টি, জাম ১২টি এবং জলপাই ৪টি।
এছাড়াও উপজেলার ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির মোট ৩ হাজার ৯৮৫টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তোলা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিতরণকৃত চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করবে বলে জানানো হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.