
চাঁদপাড়া বাজার থেকে এভাবেই টিভিএস আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর। সিসিটিভিতে এই চোরের ছবি ধরা পড়ে। এই চোরকে ধরিয়ে দিতে সহযোগিতা কামনা করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাট থেকে গতকাল শুক্রবার ২ টি,ও পাশ্ববর্তী চাঁদপাড়া হাট থেকে ১ টি, মোট তিনটি মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরচক্র। জানা গেছে দুটি স্থানে সোম ও শুক্রবার একুইদিনে হাট বসে । সেই সূত্রে ২৬ জুন শুক্রবার পাশ্ববর্তী কোচাশহর ইউপির জান্নাতপুর/ বাজিতপুর গ্রামের বাসিন্দা মহিমাগঞ্জ চিনিকলের কর্মচারী রনজু মিয়া সকাল ১০টার দিকে বাজার করতে ফাঁসিতলা হাটে আসে এবং তাঁর ডিসকাভার মটর সাইকেলটি মহাসড়কের ওভার পাসের নীচে রাখে, নিকটেই মাছ ক্রয় করছিল। মাত্র কয়েক মিনিট পরে পিছনে তাকিয়ে দেখে তার মোটরসাইকেল নাই। একুই সময় ফাঁসিতলা- টু দাড়িদহ সড়ক থেকে আরও একটি মোটরসাইকেল চুরি হয়। এ-দিনই বিকাল ৪টার দিকে ফাঁসিতলা মোক্তাদির ফার্নিচারে রংমিস্ত্রি -নাছিম মিয়া ছাগল ক্রয় করার উদ্দেশ্যে পাশ্ববর্তী চাঁদপাড়া হাট গিয়ে তারনিজ আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল টি পাশ্বের এক দোকানের সামনে রাখে ছাগল দর দাম করছিল, এসুযোগে ছবি সংযুক্ত চোর মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায়। ছবিধারী এ,চোরকে ধরে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.