জাপানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আওমোরি প্রিফেকচার এবং আশপাশের এলাকায় ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
জাপান মিটিওরোলজিকাল এজেন্সির প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৬.৯ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৭.২ নির্ধারণ করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূলীয় সমুদ্র এলাকায়।
দ্য জাপান নিউজের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ফলে আওমোরি প্রিফেকচারের কয়েকটি এলাকায় জাপানের ৭ মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে ‘আপার ৬’ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে। রাজধানী টোকিওতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।
তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে কাজ করছে।
এর আগে ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় কম্পন অনুভূত হয়। প্রথমে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার পশ্চিমে। মাত্র এক মিনিট পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে কয়েক হাজার নিহতের আশঙ্কা করা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.