
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বিল প্রদানে ১৫ শতাংশ কমিশন আদায় করছেন। সম্প্রতি তার দপ্তরে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যকে এ কমিশন নিয়ে দেনদরবার করার একটি ভিডিও হাতে এসেছে প্রতিবেদকের কাছে৷
প্রায় ৫ মিনিটের ভিডিওতে পিআইওকে বলতে দেখা ও শোনা যায় মেম্বার সাহেব আপনার ৮ টন গম না, ৪০ করে। তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার ইন্টু ১৫ পারসেন্ট যদি দেন, ৩৮ হাজার টাকা আসে।
তিনি বলেন, মেম্বারদের কোনদিন লাভ হয় না। এটা কোনদিন শুনছেন মেম্বারলা বলছে, আমার লাভ হইছে। আপনারা বলেন, আমি যে এতোদিন পিআইও করতেছি। আমাক কোন মেম্বার বলে নাই- আমার লাভ হইছে। আমার কথা আমি বলছি এখন আপনার কোন কথা থাকলে বলেন।
ভিডিওতে হিসাব কষে পিআইওকে বলতে শোনা যায়, ১ লাখ ৬২ ইন্টু ১৫, ২৪ হাজার। শুনেন. আপনারে আগে পরিষদে আসতে দেয় নাই। এরপর থেকে আপনারাও এখন আসতে দিবেন না। শোধবোধ। ভিডিওতে এভাবে বেশ কয়েকটি প্রকল্পের টাকা নিয়ে ক্যালকুলেটরে হিসাব কষে কমিশনের কথা জানিয়ে দেওয়া হয় প্রকল্প সভাপতিদের।
এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি।আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাকে জানাব এবং স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.