
নীলফামারীতে কোল্ড ষ্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বেলা ১১টায় ডিসি অফিস মোড়ে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি সংগঠনের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সংগঠনটির সদর উপজেলা সভাপতি মো. শহিদুল ইসলাম আলুর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রিপন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশে এ বছরও আলুর বাম্পার ফলন হলেও কৃষকরা উৎপাদিত আলুর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কোল্ড স্টোরেজ ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা অভিযোগ করেন, কোল্ড স্টোরেজ মালিকরা নির্ধারিত ব্যয়ের তুলনায় অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কৃষকদের স্বার্থ রক্ষায় সারা দেশে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি ৫ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি বিপনন অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এসময় সংগঠনটির সদস্য এবং আলুচাষিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.