
ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম, স্থানীয় পর্যায়ে প্রকল্প অংশগ্রহনকারী ও সেবা গ্রহিতাদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকালবিকেলে হেকস ইপার ও ইএসডিও এর আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরেই আদিবাসীদের নিয়ে ভাবা শুরু করেছে। ইতিমধ্যে বিশেষ বরাদ্ধ দিয়েছে। এবারে আদিবাসীদের জন্য ঘড়, সেলাই মেশিন, সাইকেল এর পাশাপাশি উপবৃত্তির জন্য টাকা পেয়েছি। আমরা আশা করছি প্রতি বছরই এমন বরাদ্ধ আমরা পাবো। এর পাশাপাশি চেষ্টা করবো স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম স্যারের মাধ্যমে এই জেলায় আদিবাসীদের জন্য একটি কালচারাল ট্রেনিং সেন্টার করবার জন্য।
এছাড়া সভায় জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, ফ্রাইভ প্রকল্পের প্রোজেক্ট অফিসার ওয়ালিউর রহমান,প্রকল্পের সমন্বয়কারী সিরাজুল সালেকিন,হেকস ইপারের প্রতিনিধি পাপন কুমার সরকার সহ আদিবাসীদের অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তরা আদিবাসীদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন সেই সাথে দ্রæত সময়ে সে সব সমস্যা সমাধানের জোর দাবি জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.