নীলফামারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে সেরা তিনটি স্কুলকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়রা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিব আবেদীন হিরু। ‘পার্টনার’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কংগ্রেসে সদরের ২৯টি পার্টনার ফিল্ড স্কুলের কৃষকরা অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, প্রকল্পের আওতায় সেরা তিনটি স্কুল ছাড়াও সেরা নয়জন ফলচাষীকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিস চত্বরে একটি ফলমেলা আয়োজন করা হয়, যেখানে দেশীয় বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.