
দিনাজপুরের বিরল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৫নং বিরল ইউনিয়নের মাধববাটী গ্রামের মৃত কিনা মন্ডলের ছেলে।
স্থানীয় গ্রামপুলিশ নাজমুল ইসলাম জানান,১৭ জুন বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে নিত্যদিনের মতো নিজ অটোচার্জার (ব্যাটারিচালিত রিকশা) বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মাহমদ আলী।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.