দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এক গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১৭ জুন বুধবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে গ্রামের সেকেন্দার হাজীর আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
নিহত নারী পাঁচগাছি উত্তরপাড়া গ্রামের অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। নিহতের মৃত্যুর রহস্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.