
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজের পালিত গরুর গুঁতোয় নবির হোসেন বেপারি (৬২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার চিনিরপটল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে কৃষক নবির হোসেন তার নিজের গরুটি বাড়ির পাশের একটি জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় গরুটি হঠাৎ করেই তাকে লক্ষ্য করে সজোরে গুঁতো দিয়ে মাটিতে ফেলে দেয়। গরুর শিংয়ের আঘাতে তার মুখ ও মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিজের পালিত গরুর আঘাতে এভাবেম কৃষকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো চিনিরপটল গ্রাম এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.