গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে লিপি বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লিপি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কুনতাড়াই ভেড়ামারা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে সাড়ে ১২ টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা একটি ট্রেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রীজ এলাকায় পৌঁছিলে ওই নারী ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মামুন হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ওই নারী আগেও কয়েকবার আত্নহত্যার চেষ্টা করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.