লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের একটি পুকুর থেকে গতরাত শনিবার (১৩ জুন) এক অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ইউনিয়নের হিন্দুপাড়া বড় দরগা মাজার সংলগ্ন স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মরদেহটি মহেন্দ্রনগর ইউনিয়নের জোলাপাড়া এলাকার মৃত সাললিমের স্ত্রী আহাতুন্নেসা (৬৫)-এর। তার নাতনি চান বানু ও বোন জান্নাতি মরদেহটি শনাক্ত করেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, আহাতুন্নেসা দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় সাত থেকে আট মাস আগে তিনি মানসিক সমস্যায় আক্রান্ত হন। এ কারণে পরিবারের সদস্যরা তাকে বাসায় নজরদারিতে রাখতেন। তবে গত তিন থেকে চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.