
দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজ-২৪৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৩জুন শনিবার দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুরস্থ ইউনিয়নের নিজস্ব ভবনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবীর খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিঠুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবীর আহম্মেদ মিঠু, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো. ওসমান গণি, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ ও সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলুসহ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.