রংপুর নগরীতে পুলিশের ডেভিল হান্ট অপারেশনের ৫ম দিনে শীর্ষ সন্ত্রাসী রোলেক্সকে গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর আরএমসি মার্কেট এলাকা থেকে রোলেক্সকে আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, রোলেক্সের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হত্যা চেষ্টার মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোলেক্স দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এলাকায় তার আতঙ্ক বিরাজ করছিল। তার গ্রেফতারে স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
কপিরাইট © RCTV. সর্বস্বত্ব সংরক্ষিত।