দেশের সকল সরকারী ও বেসরকারী ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিডিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে স্বাস্থ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হওয়া ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের আয়োজিত অনুষ্ঠানের পরে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের ২৬তম ব্যাচের বিডিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় রংপুর গ্রুপ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা আ ন ম মুসা সিদ্দিক জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের মাননীয় চেয়ারম্যান নীলু আহসান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো নাজমুল আহসান সরকার।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর গ্রুপের পরিচালক মোঃ গোলাম মোশারফ হোসেন দীপ্তি, রংপুর গ্রুপের পরিচালক মো মোয়াজ্জেম হোসেন সরকার এবং রংপুর গ্রুপের পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, রংপুর কমিউনিটি ডেন্টার কলেজের সম্মানিত উপাধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিডিএস প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং অভিভাবকরা তাদের সন্তানদের চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.