পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জন জনকে পুশইনের চেষ্টার করেছে বিএসএফ। তারা সবাই শুন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে।
আজ শুক্রবার ভোর রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে এঘটনাটি ঘটে৷
জানা যায়, আজ শুক্রবার ভোর ৬টায় ভারতীয় বিএসএফ ভারতের বেরুবাড়ি ও বাংলাদেশের বড়বাড়ি সীমান্ত দিয়ো ১০ জন নারী -পুরুষকে পুইশন করার চেষ্টা করেন। এদিকে টহলরত বিজিবি সদস্যরা ঘটনার পরপরই এতে বাঁধা প্রদান ও তৎপর হয়ে উঠেন। পরে বিজিবি সদস্যদের বাঁধার কারনে বর্তমানে পুশইন হওয়া ওই ১০ নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হয় এবং বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করেছে। এদিকে ঘটনার প্রায় ৬ ঘন্টার পর বিজিবি পক্ষ থেকে বিএসএফে পতাকা বৈঠকের কথা জানায় এবং ঘটনার প্রায় ৬ ঘন্টার পর ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ের মধ্যে পতাকা বৈঠক চলছে৷
এদিকে অনুপ্রবেশ ও পুইশন ঠেকাতে জেলার সকল সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে৷ পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা, উঠান বৈঠক করছে৷ বিজিবির সাথে স্থানীয় মানুষেদের রাত জেগে সীমান্তে পাহারা দিতে দেখা গেছে৷
এবিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিজিবির বাঁধার ফলে পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্য রেখায় অবস্থান করেছে৷ অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার রয়েছে৷
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.