
৫ জুন শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস। দিবসে পরিবেশ সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা বৃহস্পতিবার দুপুরে পৌর প্রশাসক (দায়িত্ব প্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, পরিবেশ ও জলবায়ু সম্পাদক বিথী বেগম, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক কেয়া আকতারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপন, প্লাস্টিক দূষণ রোধ, যত্রতত্র বর্জ্য ফেলা রোধ করে আধুনিক ও পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাসহ পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি উদ্যোগে সচেতনতামূলক প্রচারনার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.