রংপুর নগরীতে থানার ভেতরেই এক সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে। বুধবার (০৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর কোতয়ালী থানার ভেতরে এ ঘটনা ঘটেছে।
মারধরের শিকার ওই নেতার নাম রাকিবুল ইসলাম। তিনি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।
মারধরের শিকার নেতা রাকিবুল ইসলাম দাবি করেছেন, থানার ভেতরে ওসি আজাদ রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন।
এই ঘটনায় কোতো রংপুর কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান, নারী কনস্টেবল লিমা সরেন ও বাসুদেব, ডিউটি অফিসার মেহেরুন্নেসা এবং সাব-ইন্সপেক্টর মাসুদ রানাকে প্রত্যাহার করে পুলিশ লেন্সের সংযুক্ত করা হয়েছে।
তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ সূত্র।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.