
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ প্রার্থী অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম এবং দিনাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র প্রবীণ শিক্ষক কাদের নেওয়াজের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন জেলা জামায়াতের আমির।
আজ ২ জুন (মঙ্গলবার) দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন এই দুই ব্যক্তিত্বকে দেখতে যান জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হন অধ্যক্ষ আফজালুল আনাম। মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনার শিকার হলে তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২ জুন (মঙ্গলবার) একই হাসপাতালে ভর্তি হন প্রবীণ শিক্ষক কাদের নেওয়াজ।
পরিদর্শনকালে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান চিকিৎসাধীন উভয়ের শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সাধারণ রোগীদের খোঁজখবর নেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.