মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় নতুন জটিলতার খবর প্রকাশের পর সোমবার (১ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার বাজার খোলার পর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬০ ডলারে পৌঁছায়।
অন্যদিকে, আগস্ট সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে।
এর আগে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ১১ শতাংশের বেশি কমেছিল। কেননা সে সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শন্তি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। এর ফলে হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে চালু হবে বলেও আশা করা হচ্ছিল। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়।
তবে সপ্তাহান্তে মার্কিন সংবাদমাধ্যমগুলো, বিশেষ করে নিউইয়র্ক টাইমস, জানায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য একটি সমঝোতা স্মারকের নতুন খসড়া তেহরানে ফেরত পাঠিয়েছেন। ওই খসড়ায় আগের তুলনায় আরও কঠোর কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে।
এই খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কায় তেলের বাজারে আবারও দাম বাড়তে শুরু করেছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.