
ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ৮দিন বন্ধ ঘোষনা।তবে ভিসা ও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন বন্ধ থাকবে। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি ও ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বুড়িমারী কাস্টমস্ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।ভিসা ও পাসপোটধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
জানা গেছে, আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের দুই দিন আগে থেকে ২৫ মে(আজ) হতে আগামী ১ জুন পর্যন্ত সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে। এ কারণে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন। তবে পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকবে। পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ঈদুল আযহা উপলক্ষে আজ ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিন সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, থানার ওসি, উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, সোনালী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক সমিতি, চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিএসএফ এবং উভয় দেশের চালক, কর্মচারী ও শ্রমিক অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি সিঅ্যান্ডএফ কার্যক্রমসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চলমান থাকবে।’
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৮দিন বন্ধ থাকবে এ সংক্রান্ত চিঠি পেয়েছি। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও তবে ইমিগ্রেশন পথ দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’৮দিনের বন্ধ শেষে ২জুন থেকে আমদানি-রপ্তানি কাযক্রম চালু হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.