গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা মাদক,বাল্য বিবাহ, ইভিটিজিং, কিশোর গ্যাং সহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১২ টার দিকে জেলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সংগঠনটির সমন্বয় ময়নুল ইসলাম, শিক্ষার্থী আকাশ, মারুফ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ লেখক প্রগতি সংঘের জেলার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন।
এছাড়াও মানববন্ধনে অর্ধশতাধিকের বেশি স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অতিদ্রুত মাদক,বাল্য বিবাহ, ইভিটিজিং, কিশোর গ্যাং সহ নানা অনৈতিক কর্মকান্ডের তীব্র উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে কাঁচারী বাজারে অবস্থিত গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মন্তব্য করুন