RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

ফুলছড়িতে নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ছবিঃ আরসিটিভি

শিশু রামিসা হত্যা, ধর্ষণ এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকালে উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) কমিটি কর্মসূচিটির আয়োজন করে।

“Justice for Ramisa” শিরোনামে আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ফুলছড়ি উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) কমিটির সভাপতি এস এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, এসকেএস ফাউন্ডেশনের সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন, প্রজেক্ট অফিসার সুলতানা বাহার, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জিকা কমিটির সদস্য আমিনুল হক, জিকা কমিটির সদস্য রিনা খাতুন এবং স্থানীয় অভিভাবক ও শিক্ষক পাপরিন আক্তার।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। শিশু রামিসার মতো ঘটনার পুনরাবৃত্তি সমাজের জন্য ভয়াবহ সংকেত। ধর্ষণ, হত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, শুধু নারী নয়, ছেলে শিশুরাও যৌন নির্যাতন ও বলাৎকারের শিকার হচ্ছে। প্রতিবন্ধী, গর্ভবতী নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি রোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়বে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষক পাপরিন আক্তার বলেন, আমরা আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ চাই। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

আয়োজকেরা জানান, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে ৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধায় মাদক বাল্য বিবাহ ইভটিজিং সহ নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন 

কুড়িগ্রামে সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে আহত ৬

গাইবান্ধার ধাপেরহাটে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস,ও জরিমানা

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

বাংলাদেশ অলিম্পিক দল ঘোষণায় অবিশ্বাস্য চমক

সরাইলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

১০

‎লালমনিরহাটে বসতঘর থেকে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ স্থানীয়দের

১১

ফুলছড়িতে নারী-শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

১২

লালমনিরহাটে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিতদের তালিকা প্রকাশ,মনোনীতা দাশ শ্রেষ্ঠ ইউএনও

১৩

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত, আহত ১

১৪

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১৫

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে

১৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টোল আদায়

১৭

আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল, বিচার শুরু হবে আজই

১৮

কোরবানির পশু কাটতে বিমানে ঢাকায় যান সৈয়দপুরের কসাইরা

১৯

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

২০