লালমনিরহাট জেলার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর নির্বাচিত কর্মকর্তা, শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির চূড়ান্ত বাছাই শেষে এ তালিকা অনুমোদন করা হয়।
রবিবার(২৪ ই মে) দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত তালিকায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদা খাতুন।
এছাড়া শ্রেষ্ঠ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে হাতীবান্ধা উপজেলার হরে কৃষ্ণ রায় নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন আদিতমারী উপজেলার গোবর্ধনহাট ইসমাইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) হয়েছেন কালীগঞ্জ উপজেলার মধ্য গোপালরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিরা বেগম।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে পাটগ্রামের পেদিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লতিফুল ইসলাম এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে হাতীবান্ধার পূর্ব নওদাবাস আফসার উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তছরা খাতুন নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে সদর উপজেলার কে.ডি বুড়িরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুকুল চন্দ্র রায় এবং শ্রেষ্ঠ কাব শিক্ষিকা হিসেবে খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া সুলতানা নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মামুন অর রশীদ। এছাড়া শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর হিসেবে সদর উপজেলার এনামুল হক খান এবং শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর হিসেবে আদিতমারী পিটিআইয়ের আবুল হায়াত মোঃ ফয়সার উজ্জামান নির্বাচিত হয়েছেন।
জেলায় শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.